সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

একাধিক পদে নিয়োগ দিচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
একাধিক পদে নিয়োগ দিচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ‘কোঅর্ডিনেটর অফিসার অব এক্সিকিউটিভ অফিস’ এবং ‘রিসিপশনিস্ট ’ পদে নিয়োগ দেওয়া হবে।  শুধু নারী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

 

কোঅর্ডিনেটর অফিসার অব এক্সিকিউটিভ অফিস

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ও-লেভেল এবং এ-লেভেল পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। প্রার্থীদের অন্য কোনো ভাষায় দক্ষতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শিতা থাকতে হবে।

 

রিসিপশনিস্ট

পদটিতে নিয়োগ দেওয়া হবে দুজন। যেকোনো স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রিসিপশন, কাস্টমার সার্ভিস বা ফ্রন্ট ডেস্ক সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি যেকোনো বিষয় উপস্থাপনে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

ডাকযোগে বা প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’। শুধু রিসিপশনিস্ট পদের জন্য বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন  করা যাবে। আবেদনের সুযোগ থাকবে  ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

 

সূত্র: এনটিভি