সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

একাধিক আকর্ষণীয় পদে চাকরির সুযোগ প্রথম আলোয়

নিউজ ডেস্ক২১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
একাধিক আকর্ষণীয় পদে চাকরির সুযোগ প্রথম আলোয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম আলো। ‘ব্র্যান্ড ম্যানেজার’ এবং ‘বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

 

ব্র্যান্ড ম্যানেজার

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা-সম্পর্কিত বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাজেট পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত পারদর্শিতা থাকতে হবে।

 

বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজার

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা-সম্পর্কিত বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা নির্ধারণ থেকে রিসার্চ ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে। কোনো প্রগতিশীল দলের ব্যবস্থাপনা ও নেতৃত্বে থাকার অভিজ্ঞতা থাকতে হবে। লেখা ও উপস্থাপনায় পারদর্শী হওয়ার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ২৮ মার্চ, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

 

সূত্র: এনটিভি