সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

একটি দল দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে অরাজকতা শুরু করেছে : তৃপ্তি

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
একটি দল দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে অরাজকতা শুরু করেছে : তৃপ্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, একটি দল দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে অরাজকতা শুরু করেছে। কথিত পিআরের দাবিতে মাঠে ময়দানে তাদের নেতারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তাদের কারণে দেশ আজ গভীর সংকটে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশকে রক্ষা করার জন্য তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি আজ শার্শার বাগআঁচড়া এলাকার বসতপুর বাজারে জনসংযোগকালে বিএনপির কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা যেতে পারবে না জেনেও বেশকিছু ভুঁইফোড় দল কথিত পিআর পদ্ধতিতে নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হবে না। বিএনপির কোন কর্মী বেঁচে থাকতে তা হতে দেবে না।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বিএনপি নেতা আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন