সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

একই ম্যাচে চোট পেলেন রোহিত-কোহলি

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
একই ম্যাচে চোট পেলেন রোহিত-কোহলি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ে ফিরলেও দলটির চিন্তা বেড়েছে বিরাট কোহলির চোট নিয়ে। অন্য দিকে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের হারের ধাক্কার সঙ্গে দুঃসংবাদ হয়ে এসেছে রোহিত শর্মার চোট। একই ম্যাচে চোট পেয়েছেন রোহিত ও কোহলি।

গতকাল বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। ৩৮ বলে ৫০ রান করে আউট হন। পরে কোহলিকে আর ফিল্ডিংয়ে দেখা যায়নি। তার বদলে জেকব বেথেল পুরোটা সময় ফিল্ডিং করেন। তখনই ধারাভাষ্যকাররা জানান, কোহলি গোড়ালিতে চোট পেয়েছেন।

ম্যাচের পরে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার কোহলির চোট নিয়ে মুখ খুলেন। তিনি বলেন, ‘আমি শুনেছি, বিরাট ভাই এখন ভালো আছে। সামান্য চোট লেগেছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই বিরাট ভাই ফিল্ডিং করেনি।’

মুম্বাইয়ের ইনিংস চলাকালীন বেঙ্গালুরুর ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গিয়েছিল কোহলিকে। সঙ্গে ছিলেন দলের ফিজিও। সাজঘরে বসে থেকেই দলের জয় দেখেন কোহলি।

২৪১ রান তাড়া করতে নেমে কয়েক বল খেলার পরই রোহিতকে দেখে মনে হচ্ছিল, দৌড়াতে সমস্যা হচ্ছে। ১৩ বলে ১৯ রান করার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে তিনি মাঠ থেকে উঠে যান এবং তার জায়গায় সূর্যকুমার যাদব ব্যাট করতে নামেন। এরপর আর মাঠে নামেননি তিনি।

ম্যাচ শেষে রোহিত চোট নিয়ে মুম্বাইয়ের ক্রিকেটার শারেফান রাদারফোর্ড জানান, রোহিত হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন। তিনি বলেন, ‘ওর হ্যামস্ট্রিংয়ে একটু সমস্যা হয়েছে। আমি ডাগআউটে ছিলাম। রোহিত সাজঘরে ফিরে যায়। এর থেকে বেশি আমি জানি না। আশা করছি, এতক্ষণে সে ঠিক হয়ে গেছে।’