সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

এই জুতোর দাম সাড়ে তিন কোটি টাকা!

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৯১ মিনিট পড়া
এই জুতোর দাম সাড়ে তিন কোটি টাকা!
সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

১৯৭২ সালে তৈরি হয়েছিল এই জুতো। ইতিহাস অনুযায়ী,  ১৯৭২ অলিম্পিকে যে প্রতিযোগীরা দৌড়েছিলেন, তাঁদের ট্রায়াল দেওয়ার জন্য জুতা বানিয়েছিলেন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি’র কো-ফাউন্ডার বিল বোয়ারম্যান। মাত্র ১২ পিস বানানো হয়েছিল। তার মধ্যে এই একটি জুতো এখনও অক্ষত রয়েছে। তাই এই জুতোর দাম সাড়ে তিন কোটি টাকা।

খবরে বলা হয়েছে, ১৯৭২ সালে তৈরি হওয়া এই জুতোকে বলা হয় ‘মুন শু’। সেই জুতা কিনেছিলেন কানাডার টরেন্টোর বাসিন্দা মাইলস নাদাল। তিনি নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখেন এই জুতো। এর আগেও ৯৯ জোড়া বিরল জুতো তিনি নিলামে কিনেছেন। মুন শু’কে তিনি বিরলতম সংগ্রহ বলে ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, খেলাধুলা ও পপ কালচারের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই স্নিকারের। সোথেবি নামের একটি সংস্থা মুন শু-এর নিলামের ব্যবস্থা করেছিল।

এর আগে ১ কোটি ৩১ লাখ টাকায় বিক্রি হয়েছিল কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের অটোগ্রাফ করা জুতো। সেটাই ছিল সব থেকে বেশি দামে নিলামে বিক্রি হওয়া কোনও জুতো। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিল মুন শু।