সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

এইচএসসি পাসে আরজে নেবে প্রাণ-আরএফএল গ্রুপ

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
এইচএসসি পাসে আরজে নেবে প্রাণ-আরএফএল গ্রুপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। জাগো এফএম ৯৪.৪ রেডিওর জন্য রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্ক্রিপ্ট লেখার জন্য বিশেষ দক্ষতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ ক্ষমতাসম্পন্ন হতে হবে। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। যেকোনো সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। উক্ত পদে ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

কর্মস্থল : ঢাকা

আবেদন নিয়ম : আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ :

পদটিতে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।