সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

এইচএসসি পাসেই নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
এইচএসসি পাসেই নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

সিল্কসিটিনিউজ  ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ হিসেবে বিভিন্ন জেলায় এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

সেলস রিপ্রেজেন্টেটিভ

পদ সংখ্যা

যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত। শিক্ষাজীবনে ন্যূনতম জিপিএ ২.০০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে যাতায়াত ভাতা, বিক্রয়ের ওপর কমিশন, ইনসেনটিভ, কর্মদক্ষতার ওপর বিদেশ ভ্রমণ, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ থাকছে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, সকল পরীক্ষার পাসের মূল সনদ ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

যেকোনো ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের শুরুর তারিখ ৯ জানুয়ারি, ২০১৯ এবং শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে