লাইফ স্টাইল

ঋণগ্রস্ত হবেন মিথুন, আবেগ সংযত রাখুন কুম্ভ

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বুধ। আপনার শুভ সংখ্যা ৪ ও ৫। শুভ বার রবি ও বুধ। শুভ রত্ন গার্নেট ও পান্না।

 

প্রকৃতিগতভাবে আপনি অনুসন্ধিৎসু। মানুষকে সহজে বুঝতে পারেন। সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন। জটিল রহস্য-জাল উৎঘাটন করতেও আপনার কোনো বেগ পেতে হয় না। তবু আপনি নেপথ্য থেকে কাজ করতে চান। আপনার স্মরণশক্তি প্রখর। আত্মসমাহিত হওয়া সত্ত্বেও আপনি সহজে হতাশ হয়ে পড়েন। জীবনে সাফল্য লাভের জন্য আপনার প্রচুর উৎসাহ ও প্রশংসা প্রয়োজন।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। আজ কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। মাথা বা চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

মিথুন (২১ মে-২০ জুন)

গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ট্রেড ইউনিয়ন নেতা-কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোসংযোগ  সহজ হবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামগ্রিকভাবে সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ধর্মকর্মের প্রতি বিশেষ আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

 

মীন (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

সূত্র: এনটিভি