সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে আরটিজে’র ভোটগ্রহণ

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০২১২ মিনিট পড়া
উৎসবমুখর পরিবেশে চলছে আরটিজে’র ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের(আরটিজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর বোয়ালিয়া থানাধীন বরেন্দ্র কলেজে এ ভোটগ্রহণ শুরু হয়।ভোট গ্রহণ চলবে দুপুর দুইটা পর্যন্ত।

এদিকে সকাল ১০টার আগেই নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি শেষ করে ভোট কক্ষে প্রবেশ করেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নির্বাচনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সভাপতি পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সভাপতি পদে মোহনা টেলিভিশন এর সাংবাদিক মেহেদী হাসান শ্যামল ও অর্থ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একপ্রকার বিনা ভোটেই এই দুইজন প্রাথমিক ভাবে বিজয়ী হতে যাচ্ছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম,নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করছেন। আর নির্বাচনের সকল প্রকার সাচিবিক দায়িত্ব পালন করছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ ম সাজু।

বিকেলেই নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বরতরা।

স/জে