সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

উপজেলা নির্বাচন: আ’লীগের ৬ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
উপজেলা নির্বাচন: আ’লীগের ৬ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

সিল্কসসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রায় ছয় কোটি টাকার দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, চার দিনে চেয়ারম্যান পদের ২ হাজার ৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৩ হাজার ৪৮৫টি ফরম বিক্রি হয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগের আয় হয়েছে পাঁচ কোটি ৮৯ লাখ পাঁচ হাজার টাকা।

স্থানীয় সরকারের এ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা করে নেয়।

গত সোমবার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, শেষ হয় বৃহস্পতিবার।

এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলা পরিষদে ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন।