সিল্কসিটিনিউজ ডেস্ক:
বেআইনি কার্যক্রম করা ও কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগে উত্তর কোরিয়ার এক কূটনীতিককে ঢাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবারের মধ্যে উত্তর কোরিয়া দূতাবাসের প্রথম সচিবকে ঢাকা ছাড়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, উত্তর কোরিয়ার দূতাবাসের প্রথম সচিব হান সন ইকের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে।
গত মাসে শুল্ক কর্মকর্তারা কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) সাড়ে তিন কোটি টাকার সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জাম আটক করে। অভিযোগ ওঠেছে, যথাযথ প্রক্রিয়া না মেনেই দূতাবাসের প্রথম সচিব হান সন ইক এসব পণ্য আনেন।
পণ্য আনার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া না মানায় ওই কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে লিখিত ভাবে জানায় জাতীয় রাজস্ব বোর্ড।
সূত্র: এনটিভি









