সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এটি বিমান বাহিনীর এফটি সেভেন বিজি ওয়ান মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে ফাইটার বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনার পর আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিমানে আর কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে কয়েকজন বেসমারিক ব্যক্তিও আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা যায়। তবে এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।









