সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
অপরাধ ও দুর্নীতি

উখিয়ায় বিজিবির অভিযান: এক লাখ পিস ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক৮ জুলাই ২০২৫১ মিনিট পড়া
উখিয়ায় বিজিবির অভিযান: এক লাখ পিস ইয়াবা উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজার জেলার উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় মিয়ানমার সীমান্তঘেঁষা হোয়াইক্যং এলাকার ক্যারেঙ্গাঘোনা-২ থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর টহল দল।

বিজিবির দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা গেলে তাকে ধাওয়া করা হয়।

অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ১০ কার্টনে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান-পরবর্তী এলাকায় আরো তল্লাশি চালানো হলেও কোনো সন্দেহজনক ব্যক্তি বা অতিরিক্ত চোরাচালান সামগ্রী পাওয়া যায়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় জমা দেওয়া হচ্ছে। একইসঙ্গে মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে বিজিবি।