সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

উইজডেনের দ্বিতীয় সেরা ছবি বাংলাদেশের

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া
উইজডেনের দ্বিতীয় সেরা ছবি বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সদ্য প্রকাশিত উইজডেন বর্ষসেরা তালিকার ক্রিকেটারদের মধ্যে প্রথম হয়েছেন ভারতের বিরাট কোহলি। একই দিনে প্রকাশিত বর্ষসেরা ছবির তালিকায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশের একটি ছবি।

বাংলাদেশের একটি ডকইয়ার্ডের পাশে ক্রিকেট খেলছে শিশু-কিশোররা। সৈয়দ মাহাবুবুল কাদেরের তোলা এই ছবিটি পেতে যাচ্ছে বর্ষসেরার দ্বিতীয় পুরষ্কার।

আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করেছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ্র বুড়িগঙ্গা নদীর পারে এক ডকইয়ার্ডে ক্রিকেট খেলার এই ছবিটি উইজডেন-এমসিসি ক্রিকেট ফটো প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে।’

ছবিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকদের দারুন সাড়া পাচ্ছে। শামস আরএনবি নামে এক বাংলাদেশি সমর্থক মন্তব্য করেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট আমাদের আবেগ। ধন্যবাদ আইসিসি।’

মামুর রশিদ নামের পাকিস্তানি এক ভক্ত মন্তব্য করেন, ‘সেরা ছবি। পাকিস্তান থেকে ভালোবাসা জানাই।’

রিক নামের এক ভারতীয় ভক্ত লেখেন, ‘বাংলাদেশ তোমাকে অনেক ভালোবাসি। ভারত থেকে ভালোবাসা নিও।’