ধর্ম

ঈদ কবে, জানা যাবে রোববার

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

১৪৩৯ হিজরি সনের ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার (১২ আগস্ট)।
সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ বা ২২ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি দেন সামর্থ্যবান মুসলমানরা।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।