সিল্কসিটি নিউজ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
একই দিনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। একজন একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।










