সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। শনিবার থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে জাতিসংঘ সমর্থিত ইয়েমেন সরকারকে সহযোগিতা করছে এ জোট। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ’র ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

জোটের বিবৃতি বলা হয়, ইয়েমেনের স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার এ অস্ত্রবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্রোহীরা নতুন এ অস্ত্রবিরতি মেনে চলবে কিনা সে ব্যাপারে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

 

বিবৃতিতে আরও বলা হয়, হুথি বিদ্রোহী ও তাদের মিত্ররা অস্ত্রবিরতি চুক্তি মেনে চললে মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এর ফলে অবরুদ্ধ বিভিন্ন নগরীতে ত্রাণ সরবরাহ করার সুযোগ পাওয়া যাবে।

 

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুরোধের প্রেক্ষিতে জোট এ অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।  জোট বাহিনী এ অস্ত্রবিরতি মেনে চলবে। তবে তারা হুঁশিয়ার করে বলেছে দেশের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ’র অনুগত বিদ্রোহী বা সৈন্যরা কোন ধরনের সামরিক পদক্ষেপ নিলে তারা তার কড়া জবাব দেওয়া হবে।

 

তবে এ অস্ত্রবিরতি চলার সময় পর্যবেক্ষণ বিমান ইয়েমেনের আকাশে টহল অব্যাহত রাখবে।

 

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে জোট বাহিনী হাদির সরকারের অনুগত বাহিনীকে সামরিক সহযোগিতা করে আসছে।

সূত্র: বাংলা ট্রিবিউন