সিল্কসিটিনিউজ ডেস্ক:
আরবের দক্ষিণ-পশ্চিম প্রান্তের দেশ ইয়েমেনে চলতি বছরের সেপ্টেম্বর থেকে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন আল-কায়দার ২৮ জন সৈন্য নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময়ে অভিযানে তাদের হত্যা করা হয়।
মেজর জোশ টি. জ্যাক ওই বিবৃতিতে বলেন, সন্ত্রাস দমনে এবং আল-কায়দা নেটওয়ার্ক প্রতিহতে অভিযানে তারা নিহত হয়েছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাংলা নিউজ










