সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ইয়েমেনের এডেনে এক আত্মঘাতী বোমা হামলায় ৩০ সেনা নিহত

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ইয়েমেনের এডেনে এক আত্মঘাতী বোমা হামলায় ৩০ সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বন্দর শহর এডেনে এ হামলা হয় বলে সেনা কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত সপ্তাহে এ এলাকাটির পার্শ্ববর্তী একটি এলাকায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর হামলায় ৫০ সেনা সদস্য নিহত হয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ রবিবারের হামলার দায় স্বীকার করেনি।

কর্তৃপক্ষ জানায়, খোর মাকসার অঞ্চলে একটি সামরিক ঘাঁটির কাছে সেনা সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন। তখন সেখানে হামলা চালায় এক আত্মঘাতী। এ হামলায় আরও ৪০ জন সেনা সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর প্রতি অনুগত সেনা সদস্যদের সঙ্গে একজোট হয়ে সানাসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই বিভিন্ন সংঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে ইয়েমেন। ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশছাড়া হওয়া ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয এলাকাগুলোতে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে যাচ্ছে আল কায়েদা এবং আইএস।

ইয়েমেনে সৌদি বিমান হামলা শুরুর পর ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে কয়েক লাখ মানুষ। ক্রমাগত লড়াই আর বিমান হামলার কারণে ইয়েমেনের অনেক বড় বড় এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে পারছে না মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো। চিকিৎসা সহায়তাকারী প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডারস এ পরিস্থিতিকে ‘চরম চ্যালেঞ্জিং’ বলে উল্লেখ করেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন