সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউরোপের প্রাণি ও কৃষি পুষ্টিজাতপণ্য উৎপাদনকারী এবং গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ইয়ারা ইন্টারন্যাশনাল কোম্পানির প্রাণি পুষ্টিজাতপণ্য বাংলাদেশে বাজারজাত করবে নর্থ-ইস্ট এগ্রোভেট এএস।

মঙ্গলবার রাজধানীর এক অভিজাত হোটেল ‘আমারি ঢাকা’তে এ উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রাহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নর্থ-ইস্ট এগ্রোভেট এএস’র চেয়ারম্যান ড. নাহিদ হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলি আকবর, পশুসম্পদ বিভাগের মহাপরিচালক ড. আইনুল হক, বিশ্ব পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ, নর্থ-ইস্ট আগ্রোভেট এএস’র ব্যবস্থাপনা পরিচালক ড. সাইদ নুরুদ্দীন, পরিচালক জয়দেব পাল প্রমুখ।
সূত্র : বাংলাট্রিবিউন









