সদ্য প্রকাশিত
রাজনীতি

ইসি গঠন: মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইসি গঠন: মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন (ইসি) বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে দলটির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

বিএনপির একটি সূত্র জানায়, ‘আজ দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। নতুন নির্বাচন কমিশন বিষয়ে আগামী কাল যে দলের অবস্থান জানাবে বিএনপি, সে বিষয়ে  আজকের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

সূত্র আরও জানায়, আগামীকাল রাত সাড়ে আটটায় একই বিষয়ে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন চেয়ারপারসন খালেদা জিয়া।

সূত্র: বাংলা ট্রিবিউন