সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইসরায়েলের কাছে স্বদেশীয় কর্মীর ‘তাৎক্ষণিক মুক্তি’ চায় স্পেন

নিউজ ডেস্ক৩ মে ২০২৬১ মিনিট পড়া
ইসরায়েলের কাছে স্বদেশীয় কর্মীর ‘তাৎক্ষণিক মুক্তি’ চায় স্পেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলে আটক এক স্প্যানিশ-ফিলিস্তিনি অধিকারকর্মীর তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে স্পেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মী গাজামুখী একটি মানবিক সহায়তা বহরের জাহাজে ছিলেন। জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করার পর বৃহস্পতিবার তাকে সেখান থেকে আটক করা হয়—জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পরে একটি ইসরায়েলি আদালত তার আটক থাকার মেয়াদ আরো দুই দিন বাড়ানোর নির্দেশ দেয়।

এর পরপরই স্পেন সরকার জানায়, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার আটককে ‘অবৈধ’ বলে উল্লেখ করে।
মন্ত্রণালয় আরও জানায়, তেল আবিবে স্পেনের কনসাল আদালতে উপস্থিত ছিলেন এবং আটক কর্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
একই শুনানিতে ব্রাজিলের অধিকারকর্মী থাইগো আভিলার আটক থাকার মেয়াদও আরো দুই দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে একটি অধিকার সংগঠন।