সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

ইশতেহার কেমন হবে জানালেন জামায়াত আমির

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ইশতেহার কেমন হবে জানালেন জামায়াত আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’ হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

জামায়াত আমির তার পোস্টে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ (www.janatarishtehar.org)। আপনাদের স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছি।

জামায়াত আমির বলেন, এই মতামতগুলো এসেছে জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল, শহর ও জেলাভিত্তিক ক্যাটাগরি থেকে।

লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে, যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরো জীবন্ত করে তুলে ধরেছে।
তিনি আরো বলেন, আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার হবে সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’। এটি আপনাদেরই কণ্ঠস্বর, আপনাদেরই ভাবনা, আপনাদেরই স্বপ্ন। ইনশাআল্লাহ, এই কণ্ঠস্বরের আলোকেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ।