ইলিশ মাছ ধুয়ে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিন্তু জল যেন না থাকে,বুটের ডাল বা ছোলার ডাল ১ ঘন্টা জলে ভিজিয়ে রেখে ধুয়ে সিদ্ধ করে নিন যেন জল না থাকে।
প্রথমে মাছগুলো ঠান্ডা করে মাছের মাঝের বড় কাটা ফেলে দিয়ে মাছ মিহি করে বেটে নিন ,তারপর ছোলার ডাল ও সিদ্ধ করা পেপে বেটে নিন।
মাছে তেল,ডিম ও টোস্টের গুরা ছারা সব উপকরন একসাথে মেখে নিন। হাতে তেল লাগিয়ে মাখানো মাছগুলো চপের মত বানিয়ে সেপ বানিয়ে নিন।
১টি ডিম ফেটিয়ে একটি কাবাব ডিমে ডুবিয়ে টোস্টের গুরায় গরিয়ে নিনর।এভাবে সবগুলো করা হলে নরমাল ফ্রিজ এ ১ ঘন্টার মত রেখে দিন,এতে টোস্টের গুরা ঝরে যাবে না ভাজার সময়।
এবারে চুলায় একটা প্যান গরম করে পরিমান মত তেল দিয়ে গরম করে নিন। গরম তেল এ কাবাব গুলো দিয়ে দুইপাশ বামামি করে ভেজে নিন,খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না কারন মাছগুলো আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে বলে।
ভাজা হলে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন। বিকেল বেলার নাস্তায় অথবা রাতের ডিনারে পোলাও বা ইউলো রাইসের সাথে পরিবেশন করুন।