সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।

নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে এ কথা জানানো হয়েছে।

এর আগে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হয়, ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে চীন।

 

সূত্র: বিবিসি বাংলা