সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রতিবেশী ইরাকের দিক থেকে আসা বিস্ফোরকবোঝাই দুটি ড্রোন উত্তরের সীমান্ত কাছে আঘাত হেনেছে বলে জানিয়ছে কুয়েত। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুয়েতি সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়, আজ সকালে ইরাক প্রজাতন্ত্রের দিক থেকে ফাইবার-অপটিক কেবল দ্বারা নিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী দুটি ড্রোনের মাধ্যমে কুয়েতের উত্তরের স্থলসীমান্তের দুটি চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি বলেও জানানো হয়।
এর আগে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের সময় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইরাক থেকে কুয়েতের দিকে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এসব হামলায় দেশটির বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আলি আল সালেম বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।










