সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

ইরাকে জানাজার অনুষ্ঠানে হামলা, নিহত ৩১

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ইরাকে জানাজার অনুষ্ঠানে হামলা, নিহত ৩১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি জানাজার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন।

 

শনিবার (১৫ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

 

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি সংগঠন।

সূত্র: বাংলা নিউজ