সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ইমন-মুস্তাফিজের ঝড়ে লাহোরের দাপুটে জয়

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
ইমন-মুস্তাফিজের ঝড়ে লাহোরের দাপুটে জয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পারভেজ হোসেন ইমন সুযোগ পেলেন ওপেনিংয়ে, আর সেই সুযোগই বদলে দিল ম্যাচের চিত্র। ১৯ বলে ইমনের ৪৫ রানের ব্যাট হাতে ঝড় তোলা ইনিংস আর মুস্তাফিজুর রহমানের জোড়া উইকেটে মুলতানকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে লাহোর। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে আসে লাহোর।

শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাহোর। ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন মাত্র ৫ দশমিক ১ ওভারে গড়ে তোলেন ৮৬ রানের বিধ্বংসী জুটি। তারপর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজা ক্যামিও ইনিংসে লাহোর ১৮৫ রানের বড় সংগ্রহ পায়।

শুরুর দিকে ধীরগতির ইমন হঠাৎই ভয়ংকর রূপ নেন। কয়েক বলের মধ্যেই একের পর এক ছক্কায় প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার।

ইমন আউট হলেও থেমে থাকেনি লাহোর। নাঈম ২৮ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর আব্দুল্লাহ শফিক দ্রুত ৩৩ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ১৩ ওভারে লাহোর তোলে ১৮৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেই চাপ আরও বাড়ান মুস্তাফিজুর রহমান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে পিছিয়ে দেন তিনি।

তবে হাল ছাড়েনি মুলতান। শান মাসুদ ও অ্যাশটন টার্নার লড়াই চালিয়ে যান। টার্নার শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের কাছে নিতে পারেননি। নির্ধারিত ওভারে মুলতানের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

লাহোরের হয়ে মুস্তাফিজ নেন ২ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে লাহোর আর মুলতানের অবস্থান তিনে। সমান পয়েন্ট থাকলেও রান ব্যবধানে এগিয়ে যায় লাহোর। আর টানা তিন জয়ে শীর্ষে রয়েছে করাচি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন