জাতীয়

ইবিতে জঙ্গি বিরোধী মানববন্ধন ও র‌্যালি

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬২ মিনিট পড়া

ইবি প্রতিনিধি:
গুলশান, শোলাকিয়াসহ সারাদেশে জঙ্গি হামলা ও অপতৎপতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম এবং জিয়া পরিষদের যৌথ আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টায় অনুষদ ভবনের সমনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. আলীনুর রহমানের সভাপতিত্বে ও গ্রীন ফোরামের শিক্ষক প্রফেসর ড. কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রীন ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মাদ রেজওয়ান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আক্রাম হোসেন মজুমদার, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইকবাল হোছাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলি উল্ল্যাহ প্রমূখ।
এসময় অনান্যের মাঝে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, আইন ও শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন্নাহার, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানসহ অর্ধশতাধিক শিক্ষক।
এদিকে একই দাবিতে র‌্যালি ও সমাবেশ করেছে ইসলামী বিশ্বিবিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগ। “জঙ্গিদের বর্বরতার কাছে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পরাজিত হতে দেব না” এই শ্লোগানকে সামনে রেখে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় টেন্ট থেকে র‌্যালি বের করে তারা। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সভাপতি মোস্তফা ইবনে হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি বিদ্যুত হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হাসিবুল ইসলাম নান্নু, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, সহ সম্পাদক সাকিব প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা এ দেশে এমন জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জাসদ ছাত্রলীগ কখনো জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয় দেয় না। আমাদের পরিবার বা বন্ধুদের কেও যেন এর সাথে সম্পৃক্ত হতে না পারে ও এমন হামলা যেন আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদেরকে গনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

স/আর