সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ ‍মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ইন্দোনেশিয়ায় ৬ ‍মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এ ঘটনায় কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পর্যটন গন্তব্য মমেরে১৯০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৫২২ কিলোমিটার।

 

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতপ্রবণ।

সূত্র: বাংলা ট্রিবিউন