সদ্য প্রকাশিত
খেলা

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ২৯তম ম্যাচে ইতালিকে হারিয়ে সুপারে এইটে উঠে গেল ইংল্যান্ড ক্রিকেট দল।

সোমবার ভারতের কলকাতার ইডেন গার্ডেনে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে ২২ বলে তিন চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৩ রান করেন জ্যাক উইলস। ১৫ বলে ২৮ রান করেন ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৩০ রান করেন টম বাটন। ১৯ বলে ২৫ রান করেন স্যাম কারান।

টার্গেট তাড়া করতে নেমে বেন ম্যান্ডেনির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও পরাজয় এড়াতে পারেনি ইতালি। দলের হয়ে ২৫ বলে চারটি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ২৩ বলে ৪৫ রান করেন গ্রেন্ড স্টুয়ার্ট। ৩৪ বলে ৪৩ রান করেন জাস্টিন মসকা।

এদিন ইতালিকে ২৪ রানে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেছে ইংল্যান্ড।