বিনোদন

ইচ্ছা পূরণ করতে চান পুনম

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ঝড় তোলেন তিনি। এছাড়া তার পোস্ট করা নানা ছবি এবং ভিডিওর জন্য এরই মধ্যে অনেক ভক্তও জুটেছে তার।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইট করেন তিনি। সেখানে তিনি যৌন ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ক্যামেরার মাধ্যমে যৌন ইচ্ছা পূরণ করতে চাই।’

এই বক্তব্যে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়। যদিও পোস্টটি করার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ভক্তদের অনেকেই পোস্ট নিয়ে নানা রকম বিদ্রুপ করছেন। আবার অনেকেই বলছেন, পুনম এমনটা চান বলেই এ ধরনের পোস্ট ইচ্ছে করেই করেন।

তবে পুনমের এমন বক্তব্য নতুন কিছু নয়। এর আগেও নানা সময় বিতর্কিত পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

সূত্র; রাইজিংবিডি