সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

ইকবাল সোবহানের বিরুদ্ধে ঢাকায় দুই মামলা

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ইকবাল সোবহানের বিরুদ্ধে ঢাকায় দুই মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা,  ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক  ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে এবার ঢাকার আদালতে দুটি মামলা করা হয়েছে।

 

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সরাফত জামান আনসারীর আদালত এবং ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগমের আদালতে দুটি মামলা করেন রাজশাহী -৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

বাদীর আইনজীবী মোহাম্মদ মুনির হোসেন চৌধুরী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্রথম মামলাটিতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অন্যটিতে মানহানির অভিযোগ আনা হয়েছে।

 

মুনির আরো জানান, ১০০ কোটি টাকার মানহানির মামলাটি আগামী ৭ ফেব্রুয়ারি গ্রহণযোগ্যতার শুনানির জন্য রাখা হয়েছে। মানহানির মামলাটি শুনানি হলেও আদেশ দেওয়া হয়নি।  ইকবাল সোবহানের সঙ্গে একই পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদকেও মামলায় আসামি করা হয়েছে।

 

মামলার আরজিতে জানা যায়, গত ২৩ জানুয়ারি দ্য ডেইলি অবজারভার পত্রিকায় প্রথম পাতায় ‘পুলিশ এওয়েট পিএম অর্ডার টু ক্র্যাকডাউন অন ড্রাগ লর্ডস’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এ সংবাদে বাদীর নাম জড়িয়ে অনেক বাজে কথা বলা হয়। এতে বাদীর ১০০ কোটি টাকার মানহানি ও ক্ষতি হয়েছে বলে আদালতে মামলা করা হয়েছে।

 

এর আগে ফেনীর আদালতে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ওই মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র:এনটিভি