সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের নাম ঘোষণা হতে যাচ্ছে। চার বছরের অধিনায়কত্বে গত সপ্তাহে ইতি টানা অ্যালিস্টার কুকের উত্তরসূরি হবেন তিনি। সোমবার তার নিয়োগ ইসিবি চূড়ান্ত করবে প্রত্যাশা করা হচ্ছে।
২০১৫ সালে সহঅধিনায়কের দায়িত্ব পান রুট। আর তাই টেস্টের নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ২৫ বছর বয়সী। গত সপ্তাহে বোর্ড পরিচালক এন্ড্রু স্ট্রাউসের সঙ্গে তার সাক্ষাতকার শেষে সেই দৌড় শেষ হলো।

অবশ্য অধিনায়ক হিসেবে তার লড়াই শুরু হবে আগামী জুলাইয়ে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে।
আগামী বুধবার হেডিংলিতে সাংবাদিকদের সামনে হাজির হবেন অধিনায়ক রুট।
অবশ্য তার সহকারী হিসেবে চূড়ান্ত নাম এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে স্ট্রাউসের সঙ্গে দেখা করেছেন বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড। দুজনের মধ্যে স্টোকস বেশ এগিয়ে আছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










