সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আ.লীগ ছাড়া সবাইকে নিয়ে নির্বাচন হবে: আব্দুস সালাম

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
আ.লীগ ছাড়া সবাইকে নিয়ে নির্বাচন হবে: আব্দুস সালাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেবল বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে।

রোববার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ, আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কীভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো- বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর সব আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস- ৩ মাস, ৬ মাস, একবছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ডিএম জিয়াউর রহমান জিয়া। পরিচালনায় ছিলেন নির্বাচন কমিশনার তাজমুলতান টুটুল।

মোহনপুর উপজেলা বিএনপির এই সম্মেলনে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোটার ছিলেন। তিনটি সাংগঠনিক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন নেতা।

এদিকে প্রধান অতিথি বক্তব্যের পর সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুব আর রশিদ ও কাজিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কাজিম উদ্দিনসহ তিনজন আহত হন।

পরে সন্ধ্যায় ঘোষিত ভোটের ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি নেতা শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক পদে মাহবুব আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু রহমান নির্বাচিত হয়েছেন।

সূত্র: যুগান্তর