সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আ. লীগের কর্মসূচি ‘অনুশোচনাহীন’ এক নারীর আত্মচিৎকার : রিজভী

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
আ. লীগের কর্মসূচি ‘অনুশোচনাহীন’ এক নারীর আত্মচিৎকার : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগের কর্মসূচিকে ‘অনুশোচনাহীন’ এক নারীর আত্মচিৎকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, এতগুলো মানুষ হত্যা করার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না।

বুধবার (২৯ জানুয়ারি) চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত শাফিকউদ্দিন আহমেদ আহনাফের পিতা-মাতার সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এই কাজ করেছে।

এ সময় তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে শহীদ আহনাফের বাসায় এসেছি।’

উল্লেখ্য, শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে মারা যায়।

 

সূত্র: কালের কণ্ঠ