সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

আড়ানী পৌর মেয়রের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আড়ানী পৌর মেয়রের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মেয়র মুক্তার আলী। সোমবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজার নবমী তিথির দিনে বিকেল ৫ টা হতে মন্ডপে মন্ডপে পরিদর্শন করেন তিনি।

 
এ সময় পৌর এলাকার ১৩টি মন্ডপের প্রতিটিতে পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দদের হাতে নগদ ৭ হাজার ৩০ টাকা করে অনুদান প্রদান করেন। মন্ডপ পরিদর্শনের সময় তার সংগে দেড়শতাধিক মোটরসাইকেলের একটি বহরে নেতা-কর্মীরা অংশ নেয়।

 

এ সময় বহরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম এমপি’র রাজনৈতিক এপিএস হাসান জোবায়ের রোবন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক রাম গোপাল সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান পরিষদের সাধারন সম্পাদক সুজিত কুমার বাকু পান্ডে, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান রানা, মানিক হোসেন, রবিউল ইসলাম, কার্ত্তিক কুমার হালদার, আব্দুল আওয়াল, লিটন হোসেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক নুরুজ্জামান নাঈম খান প্রমুখ।

 
অপরদিকে আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, সাধারন সম্পাদক নাজমুল হোসেনসহ উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা পৃথকভাবে পূজামন্ডপ পরিদর্শন করেন।
স/শ