সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

আস্ত কুমীর গিলে ফেলল অজগর!

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৯২ মিনিট পড়া
আস্ত কুমীর গিলে ফেলল অজগর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাপকে সবাই ভয় পায়। কিন্তু সাপ নিয়ে মানুষের কৌতুহলেরও শেষ নেই। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প শোনা যায় এই সরীসৃপ নিয়ে।

এবার মানুষ প্রত্যক্ষ করল সেই দৃশ্য। সাপ কীভাবে কী কী খেতে পারে ৷ এবার যে ছবি সামনে এল তা এক কথায় শিউড়ে ওঠার মতো। অস্ট্রেলিয়ার মাউন্ট ইসার কাছে একটি জলাসয়ে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা।

সেখানে আস্ত এক কুমীরকে গিলে খেয়ে ফেলছে অস্ট্রেলিয়ান অলিভ পাইথন নামের এই অজগর। একি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় সাপ। আর এই ছবি যে তুলেছে তার প্রশংসা করছে সবাই।

চোয়াল ফাঁক করে একটা কুমিরকে ধীরে ধীরে ঢুকিয়ে ফেলছে পেটের মধ্যে৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মাউন্ট ইসার কাছে মার্টিন মুলার এ ছবি তুলেছেন। গত ১ জুন অস্ট্রেলিয়ার সিজি ওয়াইল্ড লাইফ রেসকিউ এই ছবি প্রকাশ করেছে। এর পরই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে।

ছবিটি আপলোড করার পরে ২০ হাজারেরও বেশি রিয়্যাকশন ও ৪২ হাজারের ওপর শেয়ার হয়ে যায়৷ ভাইরাল হতে সময় নেয়নি অজগরের কুমীর গেলার ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, জিসি ওয়াইল্ড লাইফের মালিক মাইকেল জোনস বলেছেন, তিনি খুব কাছে থেকে এই ধরণের অজগর দেখেছেন। দেখেছেন আস্ত এক কুমীরকে অজগরের শিকার হতে। তার মতে অজগর তার শিকারের প্রয়োজনে চোয়াল অনেকটা বড় করতে পারে এই ঘটনা তারই প্রমাণ।

প্রসঙ্গত, অজগরের দুটি চোয়াল এতোটাই বড় করতে পারে যাতে আস্ত কুমীর, হরিণ, এমনকি মানুষও পেটের মধ্যে ঢুকে যেতে পারে৷ এমনকি নিজেদের থেকে বড়সড় প্রাণীকেও গিলে ফেলতে সক্ষম এরা৷ আর অস্ট্রেলিয়ার পাইথন ১৩ ফিট পর্যন্ত লম্বা হতে পারে৷

এর আগে ২০১৭ সালে ২৩ ফুট লম্বা একটি পাইথনের পেটের মধ্যে এক ইন্দোনেশিয়ার ব্যক্তির দেহ পাওয়া গিয়েছিল৷

https://youtu.be/Sj1V_GkRiCQ