সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

আসামে এক কেজি চায়ের দাম ৫০ হাজার রুপি!

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৯১ মিনিট পড়া
আসামে এক কেজি চায়ের দাম ৫০ হাজার রুপি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে ২০০ বছরের পুরনো চা শিল্প যখন কঠিন সময় পার করছে, তখন রাজ্যের মনোহারি টি এস্টেটের একটি বিশেষ ধরনের চায়ের দাম নিলামে উঠল কেজিপ্রতি ৫০ হাজার রুপি।

এটি কোনো পাবলিক নিলামে চা পাতার সর্বোচ্চ দামের রেকর্ড বলে নিলাম কর্তৃপক্ষের দাবি। খবর এনডিটিভির। মনোহারি গোল্ড টি নামে এই চা নিলামে এতো দাম পাওয়ায় খুশি চা বাগানটির মালিক ও কর্মীরা।

আসামের গুয়াহাটিতে গত মঙ্গলবার চায়ের নিলাম হয়। এর আগে গত বছর একই চায়ের দাম উঠেছিল ৩৯ হাজার এক রুপি।

সেটিও ছিল রেকর্ড। পরে অবশ্য সে রেকর্ড ভেঙে দেয় অরুণাচল প্রদেশের একটি চা বাগানের চা পাতা। এ বছর আবার রেকর্ডটি নিজেদের করে নিল মনোহারি টি এস্টেট।

আসামের এই চা শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয়, সুগন্ধের জন্যও এটি বিখ্যাত। মনোহারি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া জানান, তাদের এখানে সবুজ, সাদা-সোনালি ও রুপালি নানা ধরনের চা উৎপাদন হয়। তবে গোল্ডেন মনোহারি টি সেরা।