সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : আমাদের অফিসের মিটিং মাঝেমধ্যে এমন সময় পড়ে যে আসরের নামাজ কাজা হয়ে যায়। আসরের নামাজ কাজা হলে মাগরিবের ফরজ পড়ে সুন্নতের আগে আসরের কাজা আদায় করে সুন্নত পড়তে হবে, নাকি ফরজ ও সুন্নত আদায় করে আসরের কাজা পড়তে হবে?
-রাকিব, ঢাকা

উত্তর : আসরের নামাজ কাজা হলে তা মাগরিবের আগে আদায় করতে হবে। যদি সে ব্যক্তি সাহেবে তারতিব অর্থাৎ এর আগে যার ছয় ওয়াক্ত নামাজ কাজা হয়নি। অন্যথায় মাগরিবের নামাজের পর পড়তে পারবে।
তবে সুন্নতের আগে পড়বে না, বরং সুন্নতের পর পড়বে। (রদ্দুল মুহতার : ২/৭৪, আহসানুল ফাতাওয়া : ৪/১৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/২৫৫)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।









