বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে অপ্পো‌ এফ৯ সেলফি ফোন

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসছে অপ্পোর নতুন সেলফি এক্সপার্ট ফোন এফ৯।

ছোট একটি টিজার ছবি আর ব্লুটুথের জন্য করা ছাড়পত্র আবেদন থেকে ডিভাইসটির অস্তিত্ব সম্পর্কে জানা গেছে।

ফোনটি অন্যান্য এফ সিরিজ ফোনের মতই সেলফি ক্যামেরার দিকে সর্বোচ্চ নজর রেখে তৈরি করা হবে। তবে এবারই প্রথম অপ্পো এফ সিরিজও পাচ্ছে পেছনে ডুয়েল ক্যামেরা। অন্তত অপ্পোর টিজার ছবিতে থাকা অবয়ব তেমনটাই নির্দেশ করে। ক্যামেরা দুটির অবস্থান অনেকটা আইফোন ৮ প্লাসের মত।

আরও একটি লক্ষ্য করার মত বিষয়, অবয়বের মধ্যে ফোনের পেছনে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। হতে পারে অপ্পো ফোনটির সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেবে, যেমনটা হুয়াওয়ে দিয়েছে। তবে তার সম্ভাবনা খুবই কম। হয়ত এবার তারা পুরোপুরি ফেইস রিকগনিশনের ওপরই নিরাপত্তার ভার ছেড়ে দিতে যাচ্ছে।

ফোনটির ডিসপ্লেতে নচ থাকার সম্ভাবনা খুবই বেবি। অপ্পো এফ৭ মাত্রই এ বছরের শুরুর দিকে নচযুক্ত ডিসপ্লে নিয়ে হাজির হয়েছে, এ ডিজাইন হঠাৎ করেই বদলাবে না।

এছাড়া, অন্য কোনো তথ্য ফোনটির ব্যাপারে পাওয়া যায়নি। তবে সেপ্টেম্বর বা আগস্টের মধ্যেই ফোনটি উন্মোচন হতে পারে।