জাতীয়

আশুলিয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আশুলিয়ায় জান্নাতুল ফেরদৌস নামে ৬ বছরের শিশুর রহস্যজনকভাবে মারা গেছে। শিশুটির সারা শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শিশু জান্নাত নীলফামারীর জলঢাকার মাজেদুল ইসলামের মেয়ে। পরিবারের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকায় সফিকের বাসায় ভাড়া বাড়িতে থাকতো সে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, রাতে শিশুটির মৃত্যুর খবর পেয়ে জামগড়া নারী ও শিশু হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। শিশুটির সারা শরীরে মারধর ও বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

শিশুটির পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে এ কর্মকর্তা আরও জানান, গত মঙ্গলবার কাপড় পরিষ্কার করতে গেলে বাথরুমের পড়ে গিয়ে অসুস্থ হয় জান্নাতুল। এসময় কোনো চিকিৎসা না দিয়ে অসুস্থ জান্নাতকে দোকান থেকে শুধু ব্যথানাশক ওষুধ খাওয়ানো হয়। সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে  জামগড়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায় শিশুটির বাবা-মা। হাসপাতালের কর্ত্যবরত  চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সূত্র: বাংলা নিউজ