সংবাদ বিজ্ঞপ্তি:
আশা দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রায় চার দশক সময় ধরে কাজ করে যাচ্ছে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আশা ক্ষুদ্র ঋন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারী পুরুষের মাঝে বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
চলতি অর্থ বছরে আশার ঋণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র, ছোট ও মাঝারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আশা MSME (Micro, Small and Medium Enterprises) ঋণ কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে ১৯ডিসেম্বর’১৭ তারিখ রাজশাহী সাহেব বাজার ৯৭স্টার ভবনের ৩য় তলায় সাহেব বাজার MSME ব্রাঞ্চের ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার রাজশাহী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছেরাজ উদ্দিন, ফিসারিজ পরামর্শক, আশা কেন্দ্রীয় কার্যালয়, জনাব বরকতউল্লাহ সহকারী মহা ব্যবস্থাপক জনতা ব্যাংক, এছাড়া আশা-রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম, জনাব এস.এম বেলাল হোসেন ডিভিশনাল এসোসিয়েট, আশা রাজশাহী বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নাছির উদ্দিন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার, আশা-রাজশাহী জেলা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উক্ত ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সাজ্জাত আলী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আগত উদ্দ্যোক্তাগন। আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথির মাধ্যমে উপস্থিত ১০জন উদ্দ্যোক্তাদের মাঝে ৫৫ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।
উল্লেখ্য যে, আশা সারা দেশে ৮টি বিভাগীয় শহরে চলতি মাসে MSME ব্রাঞ্চের ঋণ কার্যক্রম শুরূ হয়েছে। আগামী জুন/১৮ মাসের মধ্যে প্রায় সারা দেশে ৪০ টি ব্রাঞ্চ খোলার পরিকল্পনা রয়েছে।









