সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ২ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন মুক্তা ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি রোমান্টিক ও মেধাবী। কল্পনাপ্রবণ ও ইমোশনাল মন সহজেই অতীতে বিচরণ করে। বিশ্লেষণী ক্ষমতা ও ইনটুইশন প্রখর। যে কোনো বিষয়ের গভীরে সহজেই প্রবেশ করতে পারেন। আপনার মধ্যকার বৈপরীত্য একেক সময় একেক ঝোঁক সৃষ্টি করতে পারে। স্থিরতা ও অধ্যবসায়ের অভাব থাকতে পারে। আপনার সিদ্ধান্তের ওপরেই জীবনের অনেক কিছু নির্ভর করবে। সাফল্য লাভের জন্য আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও অধ্যবসায়ী হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। নতুন বন্ধু লাভের যোগ আছে। কোনো আশা পূরণ হতে পারে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন। সংগীতশিল্পীদের গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মন ভালো থাকবে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা আশা করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের কারো পরামর্শ উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। কর্মসংস্থান অথবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। সামাজিক সমস্যা এড়িয়ে চলার চষ্টা করুন। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। অতীন্দ্রিয় বিষয়াদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতা দেখা দিতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়শোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
সূত্র: এনটিভি









