সদ্য প্রকাশিত
চাকরি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ জুন

নিউজ ডেস্ক৬ জুন ২০২৫১ মিনিট পড়া
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ জুন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি চিফ লিগ্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: চিফ লিগ্যাল অফিসার

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রশাসনিক আইন, বাংলাদেশের সাংবিধানিক আইন এবং দেশের অন্যান্য প্রাসঙ্গিক আইন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রম, পুনরুদ্ধার এবং বিশেষ করে সম্পদ ব্যবস্থাপনায় আইনি উপায় সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: আইনি মামলা এবং মামলা পরিচালনায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫

 

সূত্র: যুগান্তর