সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

আলেপ্পোর জয় সিরিয়ায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আলেপ্পোর জয় সিরিয়ায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মনে করেন আলেপ্পোর জয় সিরিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। এই জয়ের ওপর ভিত্তি করে বাকী সিরিয়া পুনর্দখলে অভিযান চালাতে পারবেন তারা

।

এক রুশ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলেপ্পোকে ‘বিদ্রোহীমুক্ত’ করার কোন বিকল্প নেই।

 

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব অংশে সম্প্রতি সিরিয়া এবং রাশিয়া তাদের বোমা হামলা তীব্র করেছে।

 

রাশিয়ার ‘কমসোমোলস্কায়া প্রাভদা’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ বলেন, তারা যদি আলেপ্পো দখল করতে পারেন, সেটা তাদের যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে।

 

তিনি বলেন, আলেপ্পো হবে তাদের ‘স্প্রিংবোর্ড’। যেখান থেকে তারা সিরিয়ার অন্যান্য জায়গায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন।

 

প্রেসিডেন্ট আসাদ বলেন, “এই জায়গাটা আমাদের পরিস্কার করতেই হবে এবং এখান থেকে ‘সন্ত্রাসীদের’ তুরস্কে ঠেলে দিতে হবে।”

 

উল্লেখ্য সিরিয়ার বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক, কয়েকটি উপসাগরীয় এবং পশ্চিমা দেশ।

_91544193_syria_turkey_kurds_v12_624map

সিরিয়ার আলেপ্পো শহর এখন কার্যত বিভক্ত। একটি অংশের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে, বাকী অংশ বিদ্রোহীদের হাতে।

 

সিরিয়ার গৃহযুদ্ধে সবচেয়ে তীব্র লড়াই চলছে এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে। এই গৃহযুদ্ধে প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা