সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আলেপ্পোতে বিমান হামলায় শিশুসহ নিহত ২৭

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
আলেপ্পোতে বিমান হামলায় শিশুসহ নিহত ২৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলীয় শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ২৭ জন নিহত হয়েছে।

 

বুধবার (১৬ নভেম্বর) আলেপ্পোর একটি হাসপাতাল, একটি ব্লাড ব্যাংক ও স্কুলের কাছে নির্ধারিত  স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

 

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, বিমান হামলায় অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে।

 

তিন সপ্তাহ বন্ধ থাকার পর ১৫ নভেম্বর ফের বিমান হামলা শুরু করে রাশিয়ার সমর্থনপুষ্ট আসাদি বাহিনী।

সূত্র: বাংলা নিউজ