সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জাতীয়

আ’লীগ প্রার্থীর গণসংযোগে হামলায় যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
আ’লীগ প্রার্থীর গণসংযোগে হামলায় যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগে দলের দুগ্রুপে মারামারি ঘটনায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনসহ যুবলীগের ১০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাথালিয়া ইউপির যুবলীগের সভাপতি সুমন পণ্ডিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে আহত যুবলীগের ইয়ারপুর ইউপির সভাপতি মোশারেফ হোসেন মুছার ভাই মহিব্বুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় এ মামলা করেন।

প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী মহিব্বুর রহমান জানান, ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান নৌকার পক্ষে গণসংযোগকালে দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মনোনয়নবঞ্চিত ফারুক হাসান তুহিন গ্রুপের সঙ্গে ডা. এনামুর রহমানের গ্রুপের সংঘর্ষ হয়েছে।

এ সময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের বর্তমান কমিটির নেতাকর্মীরা তুহিন গ্রুপের ইয়ারপুর ইউনিয়ন সাবেক সভাপতি মোশাররফ হোসেন মুছা ও সহসভাপতি আনোয়ার হোসেনকে মারধর করেন। শুক্রবার বিকাল ৩টায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হয় আরও ৮ জন। আহত মোশারেফ হোসেন মুছা ও আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, ইয়ারপুর ইউপি যুবলীগের সভাপতি নুরুল আমিন, যুবলীগ নেতা মাসুদ সরকার, ইয়ারপুর ইউপি যুবলীগ যুগ্ম সম্পাদক সোহেল মোল্লা, যুবলীগ নেতা কামরুল ইসলাম দেওয়ান, আবুল কালাম, আমজাদ পালোয়ান, পাথালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন ওরফে পন্ডি, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বেপারী, জসিম মোল্লাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাথালিয়া ইউপির যুবলীগের সভাপতি সুমন পন্ডিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। সূত্র: যুগান্তর