সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আ’লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ হচ্ছে সন্ধ্যায়

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আ’লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ হচ্ছে সন্ধ্যায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে) ফরম বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

শুক্র এবং শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই পদের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ।

চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা।

মনোনয়নপ্রত্যাশীরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারছেন।