সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুরুতর অসুস্থ প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা ২টার দিকে বিএনপি মহাসচিব রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি আলাউদ্দিন আলীকে দেখতে যান। এসময় ফখরুল তার শয্যাপাশে কিছু সময় কাটান।তার মাথায় হাত রেখে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

ফখরুল আলাউদ্দিন আলীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন।তাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন।

হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক হেলাল খান, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।

গত ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেয়া হয়।